আকাশে জন্ম নিল শিশু!

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৬ সময়ঃ ৭:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্কঃ

Aeroplan09

মাঝ আকাশে উড়ন্ত বিমানে হঠাৎ এক সন্তান সম্ভবা মা প্রসব বেদনায় আক্রান্ত হলেন। এরপর বিমানেই জন্ম নিল পৃথিবীর নবীনতম বিমান যাত্রী। তাই তার নামও রাখা হলো বিমানের নামে। সও জেট স্টার।

কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে মায়ানমারের রেঙ্গুনগামী এক বিমানে এই ঘটনা ঘটে। এই বিমানে উঠেছিলেন মায়ানমারের এক মহিলা। মাঝ আকাশে লেবার পেইন শুরু হয় তাঁর। খবর পেয়ে বিমানটি ইমারজেন্সি ল্যান্ড করানোর তোরজোড়ও শুরু হয়। কিন্তু নবীনতম বিমান যাত্রী হতে চলা সও জেট স্টার আর মোটেই অপেক্ষা করতে চাইছিল না। আকাশেই জন্ম নেয় সে।

জেট স্টারের এক কর্তা জানান, ওই দিন ভাগ্যক্রমে বিমানে কয়েক জন চিকিৎসকও ছিলেন। তাঁরাই ওই মহিলার দেখভাল করেন। বাচ্চাটি জন্ম নেওয়ার পর বিমানের সব যাত্রীরা আনন্দে চিৎকার করে ওঠেন। বাচ্চা এবং তার মা দু’জনেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। নবজাতককে উপহার হিসাবে জেট স্টারের পক্ষ থেকে ৫০০ পাউন্ড দেওয়া হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G