আগামীকাল এরশাদের অনশন

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

এরশাদচলমান ‘সহিংস রাজনীতি’র প্রতিবাদে এবং সহিংসতা বন্ধের দাবিতে এইচ এম এরশাদের নেতৃত্বে আগামীকাল পাঁচ ঘণ্টার প্রতীকী অনশন করবে জাতীয় পার্টি (জাপা)।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে।

জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে ইউএনবি এ খবর দিয়েছে।

মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হবে। অনিবার্য কারণে অনশন কর্মসূচি পিছিয়েছে দলটি।

এদিকে বর্তমান সময়কে ক্রান্তিকাল উল্লেখ করে সংকট নিরসনে জাতীয় সম্মেলনের আহবান জানিয়ে গতকাল রোববার আওয়ামী লীগ ও বিএনপিকে এরশাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলগুলোকেও অনুরূপ চিঠি দেওয়া হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

প্রতিক্ষণ/এডি/সিরাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G