আজ চুয়াডাঙ্গা শহীদ দিবস

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৬ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1438764116

আজ  ৫ আগস্ট শুক্রবার, চুয়াডাঙ্গার দামুড়হুদার স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে চুয়াডাঙ্গার আট বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে শহীদ হন। দেশ স্বাধীনের পর আট শহীদের আত্মত্যাগকে স্মরণ করে দিবসটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয়।

১৯৭১ সালের ৫ আগস্ট ছিল বৃহস্পতিবার। ওইদিন চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম বাগোয়ান-রতনপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সন্মুখ যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে আট জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

এরা হলেন- হাসান জামান, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামদ্দিন, আফাজ উদ্দীন, আলাউল ইসলাম খোকন, রওশন আলম ও খালেদ সাইফুদ্দিন আহম্মেদ তারেক।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের কিতাব হালসানার জমিতে আট শহীদের মরদেহ দুটি কবরে মাটিচাপা দিয়ে দাফন করা হয়। স্বাধীনতার পর ওই কবরের ওপরই নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ। যা ‘আটকবর’ নামে পরিচিতি পেয়েছে।

এছাড়াও এ সমস্ত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে আরও স্মরণীয় করে রাখতে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের কবরের পাশে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধ সংগ্রহশালা ও অডিটোরিয়াম।

প্রতি বছরের মতো এবারও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য মিলাদ-মাহফিল, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচি গ্রহণ করেছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G