বাসায় ফিরেছেন খালেদা

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৯:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

দীর্ঘ ৯২ দিfiroka houseন পর আজ গুলশান কার্যালয় থেকে নিজ বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সকালে পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির  দুই মামলায় জামিন পাওয়ার পর  গুলশান-২-এর ৭৯ নম্বর রোডের বাসা ‘ফিরোজায় গিয়ে ওঠেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করেছেন বেগম জিয়া। ৫ জানুয়ারি বের হতে চেয়ে পুলিশি বাধার মুখে কার্যালয়ের ভেতর থেকেই সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন তিনি।

গত ২৭ জানুয়ারি ছোট ছেলে আরাফাত রহমানের লাশ কার্যালয়ে এলে তাকে সেখান থেকেই বিদায় দেন বিএনপি প্রধান। এর ধারাবাহিকতায় বিশ্ব এজতেমার মোনাজাতে অংশ নিতে তুরাগ তীর, একুশে ফেব্রুয়ারি ও স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে যাননি বেগম খালেদা জিয়া।

প্রতিক্ষণ/এডি/মামুন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G