আজ বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত অগ্রসর হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল
























