আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানে নিহত ২৫

প্রকাশঃ জুলাই ১৩, ২০১৫ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Untitledআত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের খোস্ত প্রদেশে সেনা বেসক্যাম্পের কাছে ২৫ জন নিহত হয়েছেন।

হামলাকারী একটি প্রাইভেটকারে করে এসে বেসক্যাম্পের চেকপয়েন্টের কাছে বোমাটির বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

রোববার দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের সেনা বেসক্যাম্পের সামনে এ হামলা ঘটে বলে সংবাদমাধ্যম জানায়।

খোস্ত প্রদেশের পুলিশের মুখপাত্র ফয়েজুল্লাহ ঘাইরাত জানান, বেসক্যাম্পের মুখে ব্যারিকেডের কাছাকাছি শক্তিশালী বোমাটির বিস্ফোরণ ঘটে। ক্যাম্পটিতে আফগানিস্তানের সেনা সদস্যদের সঙ্গে বিদেশি সেনারাও অবস্থান করতো।

কিছুদিন আগেও এই বেসক্যাম্পটি মার্কিন সেনা ঘাটি হিসেবে ব্যবহৃত হতো।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G