আন্দোলনের তোপে ওয়ান্টেডের প্রদর্শন বন্ধ!

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেক্স,প্রতিক্ষণ ডটকম:

download (1)আন্দোলনের তোপে বন্ধ হলো ভারতীয় সিনেমা ওয়ান্টেড’র প্রদর্শনী। রাজধানীসহ সারাদেশে ১০/১২টি প্রেক্ষাগৃহে এ সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়েছে বলে জানা গেছে। এদিকে গতকাল আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে রাজধানীর শ্যামলী সিনেমা হলে ওয়ান্টেড সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়।

এ চলচ্চিত্রটির প্রথম শো দুপুর ১২টায় প্রদর্শিত হয়। এ প্রদর্শনীর পরই বাধ্য হয়ে সিনেমাটির প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নেন বলে নিশ্চিত করেছেন শ্যামলী হলের ব্যবস্থাপনা পরিচালক।

শ্যামলী হলের ব্যবস্থাপনা পরিচালক হাসান বলেন, আমরা দুপুর ১২টার শো শুধু চালিয়েছি। এরপরে হলের সামনে এস পোস্টার ছিঁড়ে ফেলছে আন্দোলনকারীরা। এ সব ঘটনার পর আমরা ওয়ান্টেড সিনেমাটি চালাইনি। এখন আগের সপ্তাহের সিনেমাটি চলছে।

তিনি আরো বলেন- নামাজের আগে শো থাকায় টিকিট বিক্রিও ভালো হয়নি। হলের সামনে এ রকম অস্থির অবস্থা থাকলে দর্শক আতঙ্কের মধ্যে থাকে।

আপনারা কী আবারো এ সিনেমার প্রদর্শনী শুরু করবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তবে আমরা চালাবো। আমরা কোনো ঝামেলায় যেতে চাই না।

উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শন বন্ধের দাবিতে ২০ জানুয়ারি, মঙ্গলবার থেকে আন্দোলন করে আসছেন বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। এই আন্দোলনের অংশ হিসেবে ২০ জানুয়ারি, এফডিসিতে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেন এ সংগঠনটি। ২১ জানুয়ারি, বুধবার কাফনের কাপড় পরে রাস্তায় নামেন শিল্পী ও কলাকুশলীরা।

২৩ জানুয়ারি, শুক্রবার রাজধানীর মধুমিতা এবং পূর্ণিমা সিনেমা হলসহ দেশের বেশকিছু হলের সামনে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচী পালন করেনিএ সংগঠনটি। তাদের দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনে নামার হুমকি দেন সংগঠনের নেতা কর্মীরা।

উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর, সেন্সর বোর্ড থেকে ওয়ান্টেড ছবিটি ছাড়পত্র পায়। তারপর ২৩ জানুয়ারি, শুক্রবার সারাদেশে ৪৭ টি হলে ছবিটি মুক্তি দেওয়া হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G