আবদুল কালামের মরদেহ দিল্লিতে

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৫ সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

abdul-kalam-ভারতের ‘মিসাইলম্যান’ ও সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মরদেহ গৌহাটি থেকে নেয়া হয়েছে দিল্লিতে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দিল্লি বিমানবন্দরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাবেক এই রাষ্ট্রপতির লাশ গ্রহণ করেন।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ অন্য বিশিষ্টজনেরা তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর প্রধান সদ্য প্রয়াত এই কিংবদন্তী বিজ্ঞানীকে গার্ড অব অনার জানায়। বুধবার তামিলনাড়ুতে তাকে দাফন হবে বলে জানা গেছে।

এর আগে সোমবার ৮৪ বছর বয়সী আবদুল কালাম শিলংয়ের বি-স্কুলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর ছাত্রদের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়ার পর রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ভারতে রাষ্ট্রীয়ভাবে সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে।

এ পি জে আবদুল কালামের জন্ম ভারতের তামিলনাড়ুতে, ১৯৩১ সালের ১৫ অক্টোবর। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ ছাড়াও ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ খেতাবে ভূষিত।

গত ১৭ অক্টোবর ঢাকা সফরে এসে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি। তার পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম।

তিনি ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৭ সালের ২৫ জুলাই ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G