আবারো শিশু হত্যার অভিযোগ

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৫ সময়ঃ ৯:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

child-hitসিলেটে এবার আরেক শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ঘোপালে একটি বিস্কুট কারখানায় পাওনা টাকা চাওয়ায় মো. আকমল হোসেন (১১) নামের শিশুশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

এ অভিযোগে নিহত শিশুটির বাবা এখলাস মিয়া বাদী হয়ে কারখানার মালিক হাজি ওয়াহাব আলীসহ পাঁচজনকে অভিযুক্ত করে জালালাবাদ থানায় গত শুক্রবার মামলা করেছেন। এর আগে গত বৃহস্পতিবার শিশুটি মারা যায়।

নির্যাতন করে শিশু হত্যার অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন। তিনি বলেন, ‘নিহত শিশুর বাবা লিখিত একটি এজাহার দিয়েছেন, যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলা রেকর্ডের পর পুলিশি তদন্ত শুরু হয়েছে।’

মামলার এজাহার থেকে জানা যায়, দুই বছর ধরে এক হাজার ৩০০ টাকা বেতনে ঘোপাল ফুড মার্ক ব্রেড কারখানায় চাকরি করত তাঁর ছেলে আকমল। কয়েক দিন আগে এর মালিক মো. ওয়াহাব আলী ও কারিগর আবদুর রহমানের কাছে বকেয়া বেতনের টাকা চাইতে গিয়ে তাদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এর পর থেকে ওয়াহাব ও কারিগর আবদুর রহমান তাঁর ছেলেকে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে আঘাত করা হয়। এতে তাঁর ছেলে গুরুতর আহত হলে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ অবস্থায় পুলিশ আকমলের লাশ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, ময়নাতদন্ত শেষে শনিবার আকমলের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G