আবারো শাহজালালে স্বর্ণ উদ্ধার

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

imagesশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আধা কেজি স্বর্ণ ও ২০০ পিস ওড়নাসহ এক যাত্রীকে আটক করেছে বিমান বন্দর আর্মস পুলিশ ব্যাটালিয়ন।

এর মধ্যে রয়েছে ১০০ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, ২০০ গ্রাম গহনা। আটককৃতের নাম মো. জোবায়ের আক্তার (৩৫), বাড়ি টাঙ্গাইলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ান এলারলাইন্সে করে বিমানবন্দরে পৌঁছান জোবায়ের। এরপর ট্রলিতে করে মালামাল নিয়ে বেড়িয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা তার শরীরে তল্লাশী চালায়। এসময় স্বর্ণের বার, গহনা ও ওড়নাগুলো উদ্ধার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G