আবু এসরার বিমান বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক:
বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার ভাইস মার্শাল আবু এসরার।
শুক্রবার বিকেলে বিমান বাহিনীর সদর দফতরে আনুষ্ঠনিকভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর স্থলাভিষিক্ত হলেন তিনি। বিদায় নেয়া বিমান বাহিনীর প্রধান মোহাম্মদ ইনামুল বারীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় বিমান বাহিনী সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/নূর
























