আমাকে হত্যার চেষ্টাকারিদের বিচার হবে

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৮:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

Joy-bg20131014090508আমেরিকায় আমাকে হত্যার পরিকল্পনাকারি বিএনপির যত উচ্চ পর্যায়ের নেতা হোন না কেন সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

আমাকে অপহরণের সাথে জড়িতদের মুখোশ খুলে দেয়া হবে। সোমবার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন।

বিএনপি তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনা করেছিলো উল্লেখ করে জয় তার ফেসবুক পেজে বলেন, বুধবার ০৪ (মার্চ) আমি মার্কিন আদালতে ক্ষতিগ্রস্ত হিসেবে একটি বক্তব্য পেশ করেছি।

সে আদালতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের পুত্র রিজভী আহমেদ সিজারের সাজা ঘোষণা করা হয়।

এরপর তিনি লিংকটি দেন- http://www.justice.gov/oig/press/2015/2015-03-04a.pdf

জয় আরও বলেন, বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব সিজারকে মাসে ৪০,০০০ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথম দফায় ৩০,০০০ হাজার মার্কিন ডলার নগদ দিয়েছেন। তদন্ত চলছে, তাই আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না।

এগুলো কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, এগুলো জঙ্গিদের আচরণ। যে দল নিরীহ মানুষ ও শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়?

জয় বলেন, যেসব পত্রিকা ও ‘সুশীল সমাজ’ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হয় না, তারা এ বিষয়ে একেবারে নিশ্চুপ।

বিএনপি অপহরণ ও হত্যা করতে পারে, তারপরও তারা কখনোই বিএনপিকে সরাসরি দায়ী করে কিছু বলবে না। তারা সবসময় দুই দলকে দোষী করবে। আমাকে হত্যা করার জন্য বিএনপি’র এ প্রচেষ্টার স্বপক্ষে তারা কোন যুক্তি তুলি ধরবে এখন?

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সুশীল সমাজ’ দাবি করে যে, ব্যক্তিগত রেষারেষির জের ধরেই নাকি বিএনপি নিরীহ মানুষকে পুড়িয়ে মারে। আমাকে যখন কেউ হত্যার চেষ্টা করছে, সেটিও তখন আমি খুবই ব্যক্তিগত ব্যাপার হিসেবে নিচ্ছি।

যারা এর জন্য দায়ী, তারা বিএনপির যতো উচ্চ পর্যায়ের নেতৃত্বই হোক না কেন, আমি তাদের হদিস বের করে বিচারের মুখোমুখি করবো।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G