সৌদি আরব অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর প্রতিবাদ সভা

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

প্রবাসী প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

soudiরিয়াদঃ চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে  আম্পায়ারদের খলনায়কের ভূমিকা, অনিয়ম-দুর্নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর সদস্যরা।

শনিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ প্রতিবাদ সভা পরিচালনা করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহন।

সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি নুরুল আনোয়ার,সাধারন সম্পাদক, মোহাম্মদ আল আমিন , সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মনির ,সহ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক আসিফ মাহমুদ অ্যাপেল, সহ অর্থ সম্পাদক সোহেল আলম, সমাজ কল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন, ধর্ম সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম বিডি,আইটি বিশেষজ্ঞ রুপু দেওয়ান, নুর হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ম্যাচের দুই অন ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তেই মূলত ম্যাচ হেরে যায় টাইগাররা। এমনকি তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিসও খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

বক্তারা বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের দালালে পরিণত হওয়া আইসিসির নির্দেশেই আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে দৃষ্টিকটু ও লজ্জাজনক সিদ্ধান্ত দিয়েছেন। এ সিদ্ধান্তে ক্রিকেট প্রেমীরা হতাশ।

আম্পায়ারদের এমন ভুল সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও আম্পায়ারদের শাস্তি দাবি করেন সৌদি আরব অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর সদস্যরা।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G