আরকান আর্মির সদস্য আটক

প্রকাশঃ আগস্ট ২৭, ২০১৫ সময়ঃ ১১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

arkan armyজেলার রাজস্থলী উপজেলার পাইতং এলাকা থেকে আরকান আর্মির পোশাকসহ অং নং ইয়াং রাখাইন নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তিকে বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির সদস্য বলে দাবি করেছে পুলিশ।

রাজস্থলী থানার ওসি ওয়াহিদ উল্লাহ জানান, বান্দরবানে গোলাগুলির ঘটনার পর যৌথ বাহিনী অভিযানে নামে। বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অং নং ইয়াং রাখাইনকে পাইতং এলাকার তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় ৩ সেট আরকান আর্মির পোশাক, একটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল ও দুটি ঘোড়া উদ্ধার করা হয়।

বুধবার বান্দবানে বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। পরে সন্ধ্যায় অভিযান শুরু করে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ দল।

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G