আলোচনা নয়, রাজপথেই সমাধান

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

তথ্যমন্ত্রীতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক সঙ্কটের সমাধান আলোচনায় হবে না, রাজপথেই হবে।

জ্বালাও পুড়াও নাশকতা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেনাবাহিনীর প্রয়োজন নেই। নিয়মতান্ত্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারই যথেষ্ট।

আজ দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সংলাপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘অগণতান্ত্রিক ও জঙ্গিবাদী শক্তিকে দূর করতে হবে। এদের সঙ্গে আমাদের কোনো মিটমাট হবে না। জঙ্গিবাদ ও অগণতান্ত্রিক শক্তির সঙ্গে কোনো আপস হবে না। যা হবে রাজপথেই হবে।’

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘উনি অস্থিও হয়ে আছেন। উনার অস্থিরতার কারণে আমরা গভীর রাজনৈতিক সঙ্কটে আছি।’

তিনি বলেন, ‘রাজনৈতিক গণতন্ত্র নিয়ে আলোচনা হবে। তবে উনাকে (বেগম জিয়া) নাশকতা, সম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করতে হবে। এসব উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে উনাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। উনি যদি দোষি সাব্যন্ত হন, তাহলে উনার জায়গা হবে কাশিমপুর কারাগারে।’

ইনু বলেন, ‘দেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রায় শেষ পর্যায়ে। যেকোনো সময় ফাঁসি হয়ে যাবে। উনার ছেলের দুর্নীতির বিচার শুরু হয়ে গেছে। এসব কারণে উনার মাথা ঠিক নেই। উনি উনার ৭ দফা দাবিও ভুলে গেছেন। এসব কারণে উনি গণতন্ত্রের ক্লাব থেকে বের হয়ে গেছেন।’

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের কাজে উসকানি দিয়ে যাচ্ছেন। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে অবরোধের নামে দেশকে জঙ্গিবাদ বানাতে চাইছেন। উনার অস্থিরতা কেন। উনার ৭ দফা দাবি ভুলে গিয়ে চোরাগোপ্তা হামলা চালিয়ে জানমালে নিরাপত্তা বিঘ্ন ঘটাচ্ছেন।’

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি শ্যামল সরকার বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বিএসআরএফ এর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন।

প্রতিক্ষণ/এডি/সুমি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G