আসছে আইফোনের নতুন ভার্সন

প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

iphoneখুব কম সময়ের মধ্যেই অপেক্ষার পালা শেষ করে বাজারে আসছে আইফোনের পরবর্তী সংস্করণ।

যুক্তরাজ্যের ভোডাফোনের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে, আগামী সেপ্টেম্বরেই বাজারে আসবে আইফোন ৬এস।

জানা গেছে, সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকেই নতুন আইফোনের জন্য অগ্রিম বুকিং নিতে শুরু করবে অ্যাপল। আর বাজারে পাওয়া যাবে ২৫ সেপ্টেম্বর থেকে। গুজব রয়েছে যে এ বছরের শেষের দিকে দুটি নতুন মডেলের আইফোন বাজারে আনবে অ্যাপল। এর একটি হতে পারে আইফোন ৬এস এবং অপরটি হতে পারে আইফোন ৬এস প্লাস।

দুটি মডেলের ডিজাইন একই হলেও তফাৎ থাকতে পারে হার্ডওয়্যার কিংবা ফিচারে, বিশেষ করে র্যা ম, ক্যামেরা এবং প্রসেসর আলাদা আলাদা হতে পারে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G