আসছে ফাহমিদা নবীর অ্যালবাম
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী আবারো হাজির হচ্ছেন তার নতুন একটি একক অ্যালবাম নিয়ে। অ্যালবামে গান থাকবে সাতটি।
সবগুলো গানের সুর এবং সংগীত পরিচালনা করেছেন শান। একটি গানে ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন শান।
অ্যালবামটি সম্পর্কে ফাহমিদা নবী বলেন, আসলে শানের উদ্যোগেই অ্যালবামটি হচ্ছে। সে খুব যত্ন নিয়ে অ্যালবামটি সাজিয়েছে। গানের সুরগুলো আমার কাছে ভালো লেগেছে।
অ্যালবামের কাজ শেষ। খুব শিগগিরি অ্যালবামটি প্রকাশিত হবে।
তবে অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি।
প্রতিক্ষণ/এডি/রানা
























