আসছে ‘বোঝে না সে বোঝে না’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
‘বোঝে না সে বোঝে না’ নামটির সঙ্গে পরিচয় নাই এমন মানুষ বাংলাদেশে খুব কম পাওয়া যাবে। নাম শুনলেই বলবে যে ভারতীয় বাংলার বিখ্যাত সেই সিরিয়ালের কথা। যার জন্য অনেক ঝাঁমেলাও পোহাতে হয়েছে অনেকের।
পাখি ড্রেসের কবলে পড়ে অনেকে দিশেহারা হয়েছেন। শুধু তাই নয় সেখানের পাখি এদেশে এসেও অনেকের বাসা ভেঙ্গেছে।
তবে এবার আর স্টার জলসাতেই সীমাবদ্ধ থাকবে না ‘বোঝে না সে বোঝে না’ । তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আসছে ৮ মে পর্যন্ত। কারণ সেদিন ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহগুলোতে চিত্রনায়িকা আঁচল অভিনীত ‘বোঝে না সে বোঝে না’ ছবিটি মুক্তি পাবে।
মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’ ছবির চিত্রধারণ শুরু হয় গেল বছরের ২০ মার্চ। বেশ কয়েকমাস আগে পরিচালক ছবির কাজ শেষ করলেও, রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে সেন্সরবোর্ডের ছাড়পত্র মেলেছে ছবির প্রদর্শনের জন্যে।
ছবির গল্প প্রসঙ্গে পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘নামটি কলকাতার ছবি থেকে নেয়া হলেও, গল্পটি কিন্তু অন্যরকম। তবে রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে মে মাসে ছবিটি মুক্তি দিতে চাই।’
এখানে চিত্রনায়িকা আঁচলের বিপরীতে রয়েছেন আকাশ খান। আর অন্য চরিত্রগুলোতে দেখা মিলবে কথা, প্রবীর মিত্র, রেহানা জলি প্রমুখের।
প্রতিক্ষণ/এডি/আকিদুল
























