ইন্দোনেশিয়ায় সংঘর্ষে নিহত ১৮

প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৮:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

trainইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন যাত্রী।

রোববার রেলক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ট্রেন আসার সংকেত উপেক্ষা করেই রেলক্রসিংটি পার হওয়ার চেষ্টা করছিলেন যাত্রীবাহী মিনিবাস চালক। আর তখনই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় টামবুরা পুলিশ প্রধান উইরধান্ত জানান, পশ্চিম জাকার্তা থেকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে কমিউটার ট্রেনটি বোগর শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় হতাহতরা সবাই মিনিবাসের যাত্রী, এরমধ্যে ট্রেনের কেউ নেই। নিহতদের মধ্যে ১৩জনই ঘটনাস্থলে মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এরমধ্যে মিনিবাস চালক ও তার সহকারীও রয়েছে।

এদিকে এ ঘটনায় গুরুতর আহত ছয়যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জাকার্তা পুলিশের কর্মকর্তা মুসাফাক।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G