ইফতারের সময় স্বর্ণের দোকানে ডাকাতি

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ৯:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

dakatiদিনাজপুর শহরের বোমা ফাটিয়ে ‘জড়োয়া ঘর’ নামক এক স্বর্ণের দোকানে দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারির সময় শহরের মালদহপট্টি চকবাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে আহত হয়েছে ৫জন।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইফতারীর সময় ডাকাতরা তিনটি মাইক্রোবাসসহকারে এসে সড়কের প্রবেশদ্বার মাইক্রোবাস দিয়ে বন্ধ করে দেয়। এরপর ‘জড়োয়া ঘর’ স্বর্ণের দোকানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এ সময ৮/১০জনের মুখোশধারী ডাকাত দল দোকানের ভিতরে প্রবেশ করে লুটপাট চালায়। পালিয়ে যাবার সময় তারা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে। ডাকাতরা পালিয়ে যাবার সময় মালদহ পট্টি এলাকার বিভিন্ন জায়গায় বোমা ফেলে দিয়ে যায়।

সংবাদ পেয়ে পুলিশ, র‍্যাব ও ডিবি পুরো এলাকা ঘিরে রেখেছে। ডাকাত দল লুকিয়ে থাকতে পারে এমন সন্দেহে রাত ৮টায় ঘটনাস্থলের পাশেই মৃগয়া নামে আবাসিক হোটেলে পুলিশ তল্লাশী শুরু করেছে। ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।

কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় পর শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর শহরের আতংক ছড়িয়ে পড়েছে। পুরো শহরে জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G