ইমামকে তারেকের আইনি নোটিশ

প্রকাশঃ মার্চ ২১, ২০১৬ সময়ঃ ২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৬ অপরাহ্ণ

তারেরক এবং ইমামপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের এক বক্তব্যে “তারেক রহমান কয়েকবার পাকিস্তান গিয়েছেন” এমন বক্তব্যের বিষয়ে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এইচ টি ইমামের দুই ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারেকের  আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

দুই সপ্তাহের মধ্যে এ বক্তব্য প্রমাণ করা অথবা ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে। এইচ টি ইমামের প্রধানমন্ত্রী কার্যালয় এবং ১, হেয়ার রোড, ঢাকা-১০০০ ঠিকানায় নোটিশটি পাঠানো হয়েছে বলেও জানান কায়সার কামাল।

গত শনিবার আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে এইচ টি ইমাম বলেছিলেন, ‘ খালেদা জিয়া লেডি লাদেন। আর তার ছেলে সম্পর্কেতো সবাই জানে। যে ব্যক্তি (তারেক রহমান) দাউদ ইব্রাহিমের মতো একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর সাথে উঠাবসা করেতে পারে”।

আমাদের কাছে তথ্য আছে সে কয়েকবার লন্ডন থেকে পাকিস্তান এসেছে। তার কাজই হলো পাকিস্তানি ভাবধারা বাস্তবায়ন করা। কাজেই এদের কাছ থেকে কিছু আশা করা সম্ভব নয়।’

প্রতিক্ষণ/এডি/কেএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G