ইরাকে হামলায় নিহত ৪৪

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ১০:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Iraq___ইরাকের বিভিন্ন স্থানে  বোমা হামলা ও গুলিতে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

স্থানীয় সময় সোমবার বিকেলে থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এসব হামলা হয়।

দিয়ালা প্রদেশে ক্যাসিনোতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, রাজধানী বাগদাদের আল-জাওহারা বিপণিবিতানে একটি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হন। আহত হন আরো ৪৮ জন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

শিয়া অধ্যুষিত এলাকাটির বিপণিবিতানের বাইরে শুরুতে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এর পরপরই কয়েকজন বন্দুকধারী বিপণিবিতানের ভবনের ভেতর প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। পরে পুলিশ গিয়ে ভবনটির নিয়ন্ত্রণ নেয়।

ওই বন্দুক হামলায় জড়িত সবাইকে হত্যা করা হয়েছে বলে ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে বাগদাদে অপর একটি হামলায় নিহত হয়েছেন অন্তত সাতজন। ওই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

এ ছাড়া বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দূরে দিয়ালা প্রদেশের মুকদাদিয়া এলাকায় জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়েছে। একটি ক্যাসিনোতে চালানো এ হামলায় ১৮ জন নিহত হয়েছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G