ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না সৌদি

প্রকাশঃ জানুয়ারি ৮, ২০১৬ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

sdrসৌদি আরব ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সোমবার ইকোনোমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ তথ্য জানান। ইকোনোমিস্ট এ সাক্ষাৎকার প্রকাশ করে বুধবার।

ইরানের সঙ্গে সৌদি আরব যুদ্ধে জড়াবে কি না- এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, এ ধরণের কোনো কিছুর সম্ভাবনা এখনো আমরা দেখছি না। যদি কেউ এ ধরণের কাজে প্ররোচিত করতে চায়, তাহলে বুঝতে হবে তার মনে ভালো কিছু নেই।

শেখ নিমরের মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আদালত বিচারে শিয়া ও সুন্নীর মধ্যে কোনো পার্থক্য করে না। তারা অপরাধ, প্রক্রিয়া, বিচার এবং দণ্ড পর্যালোচনা করে থাকে এবং এরপর সাজা দেয়। আর একজন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ডের বিষয়ে ইরানের কোনো সম্পর্ক নেই। নিমরের মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়া এটাই প্রমাণ করে যে, ইরান এই অঞ্চলের দেশগুলির ওপর তার প্রভাব বিস্তার করতে চায়।

ইরান ও সৌদি আরবের যুদ্ধ এ অঞ্চলে ব্যাপক বিপর্যয় ডেকে আনবে এবং বিশ্বে এর ব্যাপক প্রভাব পড়বে আর সেজন্যই ইরানের সাথে সৌদি আরব যুদ্ধে জড়াবে না বলে জানান প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G