ই-টিকিটিং কার্যক্রম শুরু

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ৬:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

2s6sm00বিমান যাত্রীসেবার মান আরো বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এর মধ্যে ই-টিকিটিং সেবা কার্যক্রমের ফলে ঘরে বসেই যাত্রীরা বিমানের টিকিট কিনতে পারেন বলে সংসদকে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

রাশেদ খান মেনন জানান,  ২০১৪ সালের ডিসেম্বর থেকে পরিপূর্ণভাবে ‘টিএপি’ (ট্রাভেল এজেন্সি পোর্টাল) পদ্ধতি চালু হওয়ায় এজেন্টরা ইন্টারনেটের মাধ্যমে বুকিং ও টিকিট করার সুযোগ পাচ্ছেন।

বিমান মন্ত্রী বলেন, বিমানে সিট রিজারভেশন ও টিকিট ক্রয়ের জন্য অনলাইন সিস্টেম আগস্ট ২০১০ থেকে চালু রয়েছে। ২০১৩ সাল থেকে সম্মানিত হজ্ব যাত্রীদের জন্যও ইলেকট্রনিক টিকিট চালু করা হয়।এছাড়া, দেশের অভ্যন্তরীণ যাত্রীদের জন্য ইলেকট্রিক টিকিট ইস্যু কার্যক্রম ২০১৪ সালের এপ্রিল থেকে চালু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০০৭ সালের মার্চ মাস থেকে দেশ -বিদেশের সব অফিস থেকে আন্তর্জাতিক গন্তব্যের জন্য ইলেকট্রনিক টিকিট (ই-টিকেট) কার্যক্রম শুরু করে।

মন্ত্রী বলেন, ২০১৫ সালে হজযাত্রীদের জন্য হোটেল থেকে তাদের ব্যাগেজ সংগ্রহপূর্বক জেদ্দা এয়ারপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G