‘উই’ ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে এলো আমরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ১০:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

 

news_imgমোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য স্মার্ট সল্যুশন সার্ভিস ‘উই’ নিয়ে এলো আমরা কোম্পানিজ। গতকাল রাজধানীর একটি হোটেলে উই-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।

‘উই’ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে ডিজিটাল প্যাকেজ যাতে আছে ১০০ গিগাবাইট পর্যন্ত ক্লাউড স্টোরেজ এবং দেশব্যাপী ৫০০-এরও বেশি জায়গায় বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা। উল্লেখ্য, চলতি বছরের মধ্যে দেশব্যাপী ১৫০০ থেকেও বেশি জায়গায় বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।

দেশে প্রতিনিয়ত স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা যে হারে বাড়ছে তার সঙ্গে মিল রেখে ক্লাউড স্টোরেজ ও বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্বলিত উই স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে বাজারে পাওয়া যাবে।

উই স্মার্ট সল্যুশন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ‘আমরা’ কোম্পানিজের সিইও ইন্তেখাব মাহমুদ বলেন, ‘দেশের প্রযুক্তি খাতের বর্তমান অবস্থা ও পূর্ব অভিজ্ঞতার আলোকে ‘আমরা’ কোম্পানিজ গ্রাহকদের সেরা পণ্য ও সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ ও নিবেদিত।

বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনে স্মার্টফোন গুরুত্বপূর্ণ একটি টুল হিসেবে কাজ করে আর তাই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দৈনন্দিন জীবনে উপকারী ও উল্লেখযোগ্যভাবে বিশেষ কিছু ফিচার ‘উই’ স্মার্টফোনে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

 

প্রতিক্ষণ/এডি/আস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G