উন্মুক্ত হলো স্কাইপ ট্রান্সলেটর

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ৯:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

Skype-Translatorভাষার দূরত্ব ঘুচানোর লক্ষ্য নিয়ে মাইক্রোসফটের ভিডিও চ্যাটিং সার্ভিস স্কাইপের জন্য তৈরি করা স্কাইপ ট্রান্সলেটরকে এবার সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে ।

এখন সরাসরি উইন্ডোজ স্টোর থেকে স্কাইপ ট্রান্সলেটর প্রিভিউ অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যাবে এবং ইন্সটল করে ব্যবহার করা যাবে কোনো বাড়তি প্রক্রিয়া ছাড়াই।

এর আগে সীমিত আকারে স্কাইপ ট্রান্সলেটর প্রিভিউ অ্যাপটি উন্মুক্ত করা হলে তা ব্যবহারের জন্য সাইন-আপ করার প্রয়োজন হতো। উইন্ডোজ ৮.১ কিংবা উইন্ডোজ ১০ প্রিভিউ সংস্করণে সরাসরিই ব্যবহার করা যাবে একাধিক ভাষার মধ্যে যোগাযোগ স্থাপনে সক্ষম এই অ্যাপটি।

স্কাইপের অফিশিয়াল ব্লগে এক ব্লগপোস্টে জানানো হয়েছে, অডিওর ক্ষেত্রে চারটি ভাষা এবং টেক্সটের জন্য ৫০টি ভাষা সমর্থন করবে মাইক্রোসফটের এই তাৎক্ষণিক অনুবাদকটি। ভয়েজ চ্যাটের জন্য অডিও সমর্থিত ভাষা চারটি হলো ইংরেজি, স্প্যানিশ, ইতালিয়ান এবং মান্দারিন।

স্কাইপের ৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর মধ্যে ভাষাগত দূরত্ব ঘুচাতে এই সেবাটি অনন্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছে স্কাইপ। এভাবে ক্রমেই বিশ্বব্যাপী সব মানুষের মধ্যে যোগাযোগের অন্যতম হাতিয়ার হয়ে উঠবে এই সেবা, তেমনটিও আশাবাদ মাইক্রোসফটের।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G