উ. কোরিয়ার ওপর আসছে নতুন অবরোধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৬ সময়ঃ ১০:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

indexউত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিষয়টি নিয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদ নিউইয়র্কে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে জানায়, ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করা হবে।

পিয়ংইয়ং পঞ্চমবারের মতো এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা করল। যদিও উত্তর কোরিয়ার দাবি, কক্ষপথে পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানোর জন্য এই রকেট নিক্ষেপ করা হয়েছে। এর সঙ্গে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই। এদিকে, মাস-খানেক আগেই দেশটি সফল পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছে। জানুয়ারি মাসে ঐ পরমাণু বিস্ফোরণের পরীক্ষার পর থেকেই আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ায় জাতিসংঘের দূত ও’জুন বলেছেন, নিরাপত্তা পরিষদের এখনই উত্তর কোরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবার সময়। উত্তর কোরিয়াকে এটা বুঝিয়ে দিতে হবে যে পরমাণু ক্ষেপনাস্ত্র পরীক্ষার বিষয়টি নিয়ে কোনও হেলাফেলা করলে চলবে না, তা নিয়ে তাদের সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করতে হবে। আর এ জন্যই দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সম্প্রসারণ মেনে নেবে না সেই স্পষ্ট বার্তাই নিরাপত্তা পরিষদ থেকে দেয়া হবে।

এছাড়া উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাদের সামরিক মিত্র যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার রকেট নিক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, রবিবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে উত্তর কোরিয়ার সোহে মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি ছোঁড়া হয়। পিয়ং ইয়ং জানিয়েছে, রকেটটি দশ মিনিটের মাথায় কোয়াংমিয়ংসং নামে একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের কক্ষপথে প্রবেশ করে। এই রকেট নিক্ষেপ নেহাতই কক্ষপথে পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানোর জন্য, এর সঙ্গে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G