ঋণ সংস্কার পরিকল্পনা পেশ  করেছে গ্রিস

প্রকাশঃ জুলাই ১০, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

 

Untitledসময় পার হওয়ার দুই ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে গ্রিস  ইউরোজোনের কাছে ঋণ সংস্কার পরিকল্পনা পেশ করেছে। শেষ পর্যন্ত কর বৃদ্ধি, পেনশন পুনর্গঠন, বেসরকারিকরণ ও ব্যয় সঙ্কোচনসহ ঋণদাতাদের সব শর্তই পরিকল্পনায় স্থান পেয়েছে।বিবিসি ও রয়টার্সের খবর থেকে এ তথ্য পাওয়া যায়।

ইউরোজোন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই তারা প্রস্তাবনাটি গ্রহণ করেছে। প্রস্তাবনাটি পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়েছে।

গ্রিসের দেওয়া অর্থনীতি পুনরুদ্ধারের (বেইলআউট) পরিকল্পনায় নতুন করে ৫ হাজার ৩৫০ কোটি ইউরো (৫ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার) ঋণ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১৮ সাল পর্যন্ত এ ঋণের মেয়াদের কথা উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবনায় পর্যটন ব্যবসায়ের জন্য তারল্য সরবরাহ ও জাহাজ কোম্পানিগুলোর ক্ষেত্রে কর বৃদ্ধির বিষয়ে নমনীয় অবস্থানে দেখা গেছে গ্রিস সরকারকে।

গ্রিক প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাসের দেওয়া এই প্রস্তাবনার বিষয়ে দেশটির পার্লামেন্টে শুক্রবার ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এর পর শনিবার তা বিবেচনার জন্য ইউরোজোনের অর্থমন্ত্রীদের কাছে উঠানো হবে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G