এইডস কিনা, জানুন ১৫ মিনিটে

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ৯:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

hibআপনি কি এইডস রোগে আক্রান্ত? মাত্র ১৫ মিনিটেই এবার সেই প্রশ্নের উত্তর পেতে পারেন ৷বিজ্ঞানের কল্যাণে এবার এটিও সম্ভব।

‘বায়োসিওর’ নামের নতুন এই যন্ত্র তৈরি করেছেন ইউরোপীয় স্পেশালিস্ট সিই মার্ক। যন্ত্রটি দিয়ে রক্ত পরীক্ষা করলেই সঠিক তথ্য জানা যাবে। প্রায় ৯৯.৭ শতাংশ ক্ষেত্রে এটি কার্যকরী বলে দাবি করেছেন গবেষকেরা।

অনেকেই এইডস টেস্টের জন্য চিকিৎসক বা হাসপাতালের দ্বারস্থ হতে চাননা।

তাদের জন্য এটি খুবই কার্যকরী। ‘বায়োসিওর’ যন্ত্রটি ইতোমধ্যে বিক্রিও শুরু হয়ে গেছে।

বর্তমানে যন্ত্রটির বাজার মূল্য ২৯.৯৫ পাউন্ড (বাংলাদেশী ২,৬০০ টাকা)।

বায়োসিওরের নিজস্ব ওয়েবসাইট www.hivselftest.co.uk ও অপর ওয়েবসাইট www.freedoms-shop.com যন্ত্রটি কিনতে পাওয়া যাবে৷

বায়োসিওরের প্রতিষ্ঠাতা ও সিইও ব্রিগেড ব্রাড জানিয়েছেন, এই নতুন যন্ত্র এইচআইভি সংক্রমণ কমিয়ে দিতেও সক্ষম। যদিও এই টেস্ট সাম্প্রতিক সংক্রমণকে খুঁজে বের করতে পারে না।

তবে অ্যান্টিবডি উৎপত্তি হওয়ার তিনমাস পর, এটিকে খুঁজতে পারে ‘বায়োসিওর’।

তথ্য সূত্র: ইন্টারনেট

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G