একাত্তর টিভির সিডি আদালতে জমা

প্রকাশঃ আগস্ট ১৬, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

71 tvপ্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে অন্য এক বিচারপতির কথোপকথনের রেকর্ড ও ‘একাত্তর জার্নালে’ প্রচারিত টকশোর সিডি আদালতে জমা দিয়েছে কর্তৃপক্ষ।

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও হেড অব নিউজসহ একটি প্রতিনিধি দল রোববার সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দুই বিচারপতির কথোপকথনের সিডি জমা দেন। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনাহার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।

বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির আদালতে অ্যাটর্নি জেনারেল সিডিটি জমা দিয়েছেন। এর আগে গত ১০ আগস্ট প্রধান বিচারপতি ও অন্য এক বিচারপতির কথোপকথনের রেকর্ড ৭১ টিভিতে প্রচার করা হয়। এটি দেখে আদালত ওই সিডিটি আদালতে জমা দেয়ার নির্দেশ দেন।

সেই নির্দেশনা অনুযায়ী ৭১ টিভি কর্তৃপক্ষ আজ আদালতে সিডিটি জমা দেন।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G