এক সঙ্গে শাকিব চম্পা ও পরীমনি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
পরিচালক এস এ হক অলিক কিছুদিন আগেই তার নতুন ছবি আরও ভালোবাসব তোমায় এর নাম ঘোষণা করেন ।
এ ছবিতে নায়ক হিসেবে নির্বাচন করেন শাকিব খানকে । এবং তার বিপরীতে অভিনয় করার কথা শোনা যায় মৌমিতা মৌকে ।
তবে চুড়ান্ত নামে জানা গেলো পরীমনি ও চম্পার নাম । চম্পা বলেন, মজার একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।
এখানে আমাকে একজন অবিবাহিত এক নারীর চরিত্রে দেখা যাবে। যার লক্ষ্য সব সময় নিজেকে চিরতরুণী হিসেবে জাহির করা।
এদিকে শাকিব খান জানান, এ ছবিতে তাকে একজন চলচ্চিত্রের তারকা রুপেই দেখা যাবে। আর চম্পাকে নায়িকার অবিবাহিত ফুফুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে।
আর পরীমনি তার একজন অন্ধ ভক্তের চরিত্রে অভিনয় করবেন। যে কিনা গ্রামের সাধারণ একটি মেয়ে। এ ছবিতে গান করবেন ইমন সাহা, হাবিব, এস আই টুটুল।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























