এক সঙ্গে ৪ সন্তান প্রসব

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ৩:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

প্রসবরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পান্না সরকার নামে এক মায়ের এক সঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন । মঙ্গলবার সকালে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে পান্না সরকার নামে ওই মা ৪ সন্তান প্রসব করেন।

এর মধ্যে ৩টি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে সন্তান প্রসবের কিছুক্ষণ পরে একটি ছেলে সন্তান মারা যায়।

পান্না সরকার রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের জুমাত আলীর স্ত্রী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পান্না সরকার ২৮ নম্বর ওয়ার্ডে এক সঙ্গে চার সন্তানের জন্ম দেন। এদের মধ্যে এক সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যে মারা যায়। বর্তমানে তিন সন্তান স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো আছে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G