এটিএন বাংলায় এবার সালমান শাহ্ সপ্তাহ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

bangla-news24-.today_79রাজ্জাক শাবনূরের ও জসিমের পর এবার বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ সপ্তাহ। চলতি মাস থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে এক একজন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে চলচ্চিত্র সপ্তাহ।

এরই অংশ হিসেবে মাসের প্রথম সপ্তাহে প্রচার হয় নায়ক রাজ রাজ্জাক অভিনীত বাংলা ছায়াছবি যার নাম দেয়া হয় ‘রাজ্জাক রেট্রোস্পেকটিভ’ এরপর দ্বিতীয় সপ্তাহের প্রচার হয় চিত্রনায়িকা শাবনূর অভিনীত ছায়াছবি সপ্তাহ।

তৃতীয় সপ্তাহে প্রচার হয় প্রয়াত চিত্রনায়ক জসিম অভিনীত চলচ্চিত্র সপ্তাহ এবং এ মাসের সর্বশেষ শেষ প্রচার হচ্ছে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ্ সপ্তাহ।

ক্ষণজন্মা এই অভিনেতার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে লোকে তাকে সালমান শাহ নামেই চেনেন। মাত্র ২৭টি সিনেমাতে অভিনয় করেও এদেশের কোটি দর্শকের মনে আজও জাগ্রত তিনি।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন। প্রথম সিমোতেই বাজিমাত করেন তিনি। প্রয়াত এই নায়ক অভিনীত চলচ্চিত্র নিয়ে এবার এটিএন বাংলায় শুরু হয়েছে সালমান শাহ্ সপ্তাহ। চলচ্চিত্রগুলো রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে। এই চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

**২৩ ফেব্রুয়ারি প্রচার হবে ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাহনাজ, আলমগীর, শাবানা প্রমুখ।

**২৪ ফেব্রুয়ারি প্রচার হবে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘স্নেহ’। এ ছবিতে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, শাবানা, আলমগীর প্রমুখ।

**২৫ ফেব্রুয়ারি প্রচার হবে ছটকু আহমেদ পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। এ ছবিতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ববিতা, রাজিব প্রমুখ।

**২৬ ফেব্রুয়ারি প্রচার হবে মোহম্মদ হাননান এর ‘বিক্ষোভ’। এ ছবিতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাজিব, ডলি জহুর প্রমুখ।

**২৭ ফেব্রুয়ারি প্রচার হবে ‘স্বপ্নের ঠিকানা’। এম এ খালেক পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর প্রমুখ।

**সপ্তাহের শেষ দিনে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি প্রচার হবে রেজা হাসমত পরিচালিত বাংলা ছায়াছবি ‘প্রেম পিয়াসী’। এ ছবিতে সালমান শাহ্ এর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। আরো আছেন রাজিব, আনোয়ারা প্রমুখ।

ক্ষণজন্মা এ চিত্রনায়কের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর। মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান তিনি। কেয়ামত থেকে কেয়ামত ছাড়াও তার অভিনীত অন্যান্য জনপ্রিয় সিনেমাগুলো হলো অন্তরে অন্তরে, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, আশা ভালোবাসা, সত্যের মৃত্যু নেই ইত্যাদি।

প্রতিক্ষণ/এডি/আবিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G