এবার রাজধানীতে কলেজছাত্রী গণধর্ষণের শিকার

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ৮:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rapeরাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালিতে এবার কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ফয়সাল, বাবু ও শাহাদাৎ।

সাম্প্রতিক সময়ে খোদ রাজধানীতে বেশ কয়েকটি গণধর্ষণের ঘটনা জনমনে উদ্বেগের জন্ম দিয়েছে। বাড্ডায় মাইক্রোবাসে গারো তরুণীকে গণধর্ষণের পরপরই গেল ঈদের পরদিন পুরান ঢাকার লালবাগে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন নবম শ্রেণীর এক ছাত্রী। সর্বশেষ রাজধানীর উত্তরায় সহকর্মীরা গণধর্ষণ করে এক বিক্রয়কর্মীকে। আর এ ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার আবারো একই ঘটনা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের ডিসি নূরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগকারী ওই কলেজছাত্রী নায়ায়ণগঞ্জ থেকে তার প্রেমিককে নিয়ে কুতুবখালীতে পরিচিত একজনের বাসায় ওঠে।

সেখানে এলাকার তিন যুবক ওই প্রেমিক-প্রেমিকাকে আটক করে দু’জনকে দুই রুমে নিয়ে যায়। পরে ছেলেটির কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আর মেয়েটির কাছে টাকা না পেয়ে ঐ তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে বলে ভিকটিম যাত্রাবাড়ী থানায় অভিযোগ করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে। তবে টাকা নেয়ার কথা স্বীকার করলেও ধর্ষণের কথা অস্বীকার করে ওই তিন যুবক। এ ঘটনায় অভিযোগকারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G