এবার রাশিয়ায় জিকা ভাইরাস

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

zikaএকের পর এক দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এবার রাশিয়ায় এক নারীর দেহে এ ভাইরাস পাওয়া গেছে।

মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, যে নারীর দেহে জিকা ভাইরাস পাওয়া গেছে, তিনি সম্প্রতি ডোমিনিকান রিপাবলিক ভ্রমণ করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, হন্ডুরাস, প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশে জিকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ায় দুই অন্তঃসত্ত্বার দেহে জিকা ভাইরাস পাওয়া গেছে। ভেনিজুয়েলায় জিকার আক্রমণে স্নায়ুজটিলতায় প্রাণ গেছে তিনজনের।

ব্রাজিলে চার হাজারেরও বেশি নবজাতক মাইক্রোসেফালি রোগে আক্রান্ত বলে ধরা পড়েছে। অপরিণত মস্তিষ্কের এ রোগের সঙ্গে জিকার কোনো না কোনো সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিষয়টি এখনও প্রমাণিত নয়। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G