এলজির শোরুম ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশঃ সেপ্টেম্বর ৬, ২০১৬ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

lg

রাজধানীর গুলশানে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এলজির একটি শোরুম ঘিরে রেখেছে পুলিশ।

গুলশান জোনের সহকারী উপকমিশনার (এডিসি) মো. আহাদ  বিষয়টি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়,  মঙ্গলবার সকাল ৭টার দিকে গুলশান দক্ষিণ এভিনিউর বীর উত্তম শওকত সড়কে ভবনটিতে তিন যুবক অস্ত্রসহ প্রবেশ করেন। ওই সময় শোরুমে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের আশপাশ ঘিরে ফেলে।

খোঁজ নিয়ে জানা যায়, এলজির শোরুমটি মুঠোফোন অপারেটর রবির প্রধান কার্যালয়ের পাশে অবস্থিত। ওই শোরুমের পাশে এনসিসি ব্যাংক ও এনআরবি ব্যাংকের শাখা রয়েছে। নিরাপত্তার কারণে তিনটি প্রতিষ্ঠানেরই গেট বন্ধ করে রাখা হয়েছে।

সূত্র: এনটিভি

======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G