এসআই এর আত্মহত্যা

প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ১১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

আত্মহত্যাশনিবার ভোরে যশোরের মণিরামপুর থানার ছাদে নিজ গুলিতে আত্মহত্যা করেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর (৪৪)।

নিহত আলী আকবরের বাড়ি নড়াইলে। পারিবারিক বিরোধের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, রাতে ডিউটি শেষে ভোরে থানা ভবনের ছাদে গিয়ে নিজের পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়েছে।

ওসি আরও জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে আলী আকবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G