ওজন না কমার কারণ
প্রতিক্ষণ ডেস্ক
আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে, বেশি বেশি খাবার খেলে আর পরিশ্রম না করলেই বুঝি ওজন বেড়ে যায়। এজন্য আজকাল অনেকেই ব্যায়াম করছেন, পারফেক্ট ডায়েট করছেন। কিন্তু দেখা যাচ্ছে অনেকের কোনোভাবেই ওজন কমছে না।
তারমানে বুঝা গেল, শুধু খেলেই মানুষ মোটা হয় না এবং নিয়মিত ব্যায়াম করলেই ওজন কমে না। তাহলে অবশ্যই ওজন না কমার পেছনে অন্যকোনো কারণ আছে যা আমরা অনেকেই জানি না। আর সে কারণটি হচ্ছে ‘জিন’।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বংশগতভাবে মানুষের শরীরে জিনের জন্য ফ্যাট জমা হয়। এই ফ্যাটের কারণে সহজে ওজন কমে না।
গবেষণায় দেখা গেছে জিনের কারণে রক্তে ‘এসএলআর১১’ নামের একটি প্রোটিন জমা হয়। এই প্রোটিনটি ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে একদম অকার্যকর করে ফেলে।
গবেষণারটির সহ-গবেষক ও বিশ্ববিদ্যালয়ের মেটাবলিক গবেষক ড. এ্যান্ড্রু ওয়াইটেল বলেছেন, আমাদের এই নতুন আবিষ্কার সহজেই ব্যাখ্যা করতে পারবে, কেনো মোটা ব্যক্তিদের ওজন সহজে কমে না।
তিনি আরো বলেন, এই আবিষ্কারের মাধ্যমে অতিরিক্ত মোটা ব্যক্তিদের ওজন কমার বিকল্প ওষুধ আবিষ্কার করা যাবে।
প্রতিক্ষণ/এডি/এফটি
























