কবি কায়সুল হক আর নেই

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ১২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

deathকবি ও সাংবাদিক কায়সুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর গুলশানের উপশম হেলথ পয়েন্ট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কায়সুল হক (৮৩) বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে হৃদরোগের কারণে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

পরে তাকে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একটু সুস্থ হওয়ার পর কায়সুল হক বাসায় ফিরে আসেন। কিন্তু গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

কায়সুল হকের বড় ছেলে রবিউল হক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, কবির মরদেহ মিরপুর ১৪ নম্বরের ইব্রাহিমপুরের বাসায় রাখা হয়েছে। আজ এশার নামাজের পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হতে পারে।

গত ৫ ফেব্রুয়ারি কায়সুল হকের স্ত্রী মারা যান। কায়সুল হকের জন্ম ১৯৩৩ সালের ২৯ মার্চ ভারতের পশ্চিমবাংলার মালদায়। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G