কর্মস্থলে মনমালিন্য?

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ১০:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

officeকর্মক্ষেত্রে কখনও বা কাজের ফাঁকে, টুকটাক ইয়ার্কি, হাসি-ঠাট্টা চলে। অনেকসময়, এই ধরনের মজা, হাসি, ঠাট্টা নিয়েও সহকর্মীদের মধ্যে মনমালিন্য হয়ে থাকে। তখন, একরাশ তিক্ততা, নেগেটিভ ইমোশন ভিড় করে  মনের মধ্যে।

এমন অবস্থায় কী করবেন ভেবেছেন?

এইসমস্ত ক্ষেত্রে, পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে ব্যাপারটা সামলানোর চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে যতই মনোমালিন্য হোক না কেন, কখনও নিজের সংযম হারাবেন না, রাগের মাথায় কিছু বলে ফেলবেন না। কারণ, রাগের মাথায় আমরা এমন কিছু করে বা বলে ফেলি যা নিয়ে পরে অনুতাপ করতে হয়।

অফিস কলিগরা তো আমাদের পরিবারের সদস্যর মতোেই। দিনের বেশিরভাগ সময় যাদের সঙ্গে থাকতে হয় তাঁদের সঙ্গে যতই মনোমালিন্য হোক না কেন, মিটিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। একসঙ্গে কাজ করতে গেলে, সহকর্মীদের সঙ্গে টুকটাক অশান্তি লেগে থাকবে। কিন্তু, তার জের টেনে কলিগের পিছনে তার সমালোচনা করা, তাঁর নামে বসের কাছে নালিশ করা ছেলেমানুষি ছাড়া আর কিছু নয়।

সবসময় চেষ্টা করুন, ঠাণ্ডা মাথায়, যুক্তি দিয়ে সিদ্ধান্তে পৌঁছতে। আর মনোমালিন্য হলে, সরাসরি কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সমস্যা মিটে গেলে সেখানেই সেই ব্যাপার শেষ করুন।

 

 

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G