কর্মীর চাহিদা পাঠিয়েছে সৌদি আরব

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

113074_1সৌদি আরব সরকার দেশটির বাংলাদেশ মিশনে ১০ হাজার কর্মী নেওয়ার জন্য একটি চাহিদাপত্র পাঠিয়েছে।

বুধবার আরব নিউজকে এ কথা জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি।

রাষ্ট্রদূত মসি জানান, বাংলাদেশ থেকে ধারাবাহিকভাবে কর্মী নেওয়ার অংশ হিসেবে গত সোমবার সৌদি সরকার ১০ হাজার কর্মী নেওয়ার একটি চাহিদাপত্র পাঠিয়েছে।

ওই চাহিদাপত্রে গৃহস্থালীর কাজকর্মের ওপর কর্মী নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে চালক, গৃহকর্মী ও মালি রয়েছে।

বাংলাদেশ সরকার নির্দিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মীদের বিদেশ পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশি কর্মী তাদের কাজের প্রতি বেশ নিষ্ঠাবান। তাই এ দেশে তাদের চাহিদা রয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘সৌদিতে গৃহস্থালী ও কৃষিক্ষেত্রে কর্মীদের চাহিদা মেটাতে প্রতি মাসে ৩০ হাজার কর্মী সে দেশে পাঠানোর ব্যাপারে আমরা আশাবাদী।’
প্রায় আট বছর বন্ধ থাকার পর চলতি বছরে নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করে সৌদি আরব।

সৌদিতে কিছু সংখ্যক নারী গৃহকর্মী গেলেও এখন পর্যন্ত কোনো পুরুষ কর্মী যায়নি।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G