কলা খাইয়ে গহনা উদ্ধার!

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ৪:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

jadob20150501153243ভারতে একজন সন্দেহভাজন চোরকে জোর করে ৬০টি কলা এবং বিশেষ পানীয় খাওয়ানোর পর তার পেটে আটকে থাকা সোনার গহনা মলের সঙ্গে বেরিয়ে আসে।

গত সোমবার অনিল যাদব একজন মহিলার গলা থেকে ৬৩ হাজার রুপি দামের মালা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালে যাদবের শরীর এক্স-রে মেশিন দিয়ে স্ক্যান করলে তার পেটে গহনাটি আটকে থাকতে দেখা যায়। হাসপাতালে ডাক্তাররা অনিল যাদবকে চারবার ‘এনেমা’ দেন; অর্থাৎ তার বায়ুদেশ দিয়ে সিরিঞ্জের মাধ্যমে বিশেষ তরল পদার্থ তার পেটে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে মলত্যাগের সময় গহনাটি যাদব এর শরীর থেকে বেরিয়ে আসে। এই কাজ সম্ভব করার জন্য তাকে কলা, দুধ এবং এন্টাসিড খাওয়ানো হয়েছিল।

৩০-বছর বয়স্ক যাদব শহরের সিওন এলাকায় ৫২ বছর বয়স্ক মিসেস মায়াকারের গলা থেকে ২৫ গ্রাম ওজনের মালাটি ছিনিয়ে নেয়।

এলাকার লোকজন এবং পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। কয়েকজন ধাওয়াকারী পরে বলেন যে যাদব আটক হওয়ার সময় মালাটি গিলে ফেলেছেন। তখন তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়।

তবে কিছু ডাক্তার বলেছেন জোর করে মলত্যাগের জন্য কলা না ব্যবহার করে ওষুধ ব্যবহার করা উচিত ছিল। তাতে কাজটা আরও দ্রুত এবং সহজ হতো।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G