কলেজ ছাত্রকে কুপিয়ে মারলো সহপাঠি

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ১০:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

image_23348জেলা কমলগঞ্জ উপজেলায় গোপাল আলমিক (১৮) নামে এক কলেজ ছাত্রকে  কুপিয়ে হত্যা করেছে সহপাঠি।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে  উপজেলার পাথরখলা চা বাগানে এ ঘটনা ঘটে।

তিনি মাধবপুর ইউনিয়নের আপানা আলমিকের ছেলে ও  শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপাল আলমিকের ও সহপাঠিদের মধ্যে একটি সিমকার্ড নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সহপাঠি তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G