‘কাঁঠালচাঁপার ঘ্রাণে’ মম ও নিশো

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

image_356_49692কায়েস চৌধুরীর লেখা ও সেতু আরিফের রচনায় এবার আসছে ‘কাঁঠালচাঁপার ঘ্রাণ’ নামে একটিনাটক। এই নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ।

যেখানে মিলি একজন লেখকের মেয়ে। সে পড়াশুনা শেষ করে একটা লাইব্রেরীতে চাকরি শুরু করে। সেখানে তার বাবার পরিচিত প্রকাশনী সংস্থার প্রকাশক বর্ষণের সঙ্গে পরিচয় তার।

এরপর একসময় মিলিকে ভালোবেসে ফেলে বর্ষণ। এভাবেই এগিয়ে যায় ‘কাঁঠালচাঁপার ঘ্রাণ’ নাটকের গল্প।

মম বলেন, ‘অনেকদিন পর নিশোর সাথে কাজ করলাম। আর সকালের কথা কি বলবো, সকাল মানেই ইউনিক কিছু। খুবই সফট রোমান্টিক ঘরানার একটি গল্প। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এ নাটকে মিলি-বর্ষণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম এবং আরফান নিশো।

প্রতিক্ষণ/এডি/আতিক

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G