কারখানায় মিললো শ্রমিকের ঝুলন্ত লাশ

প্রকাশঃ জুন ৯, ২০১৬ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Asulia20160609095841

ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে মমিনুল ইসলাম (২৮) নামের  এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মমিনুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার গিরাই পশ্চিমপাড়া  গ্রামে। তাঁর বাবার নাম সবুর হোসেন। আর যে পোশাক কারখানা থেকে মমিনুলের লাশটি উদ্ধার করা হয়েছে সেটির নাম সোনিয়া সোয়েটার।

বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত কারখানাটির ১১ তলা ভবনের পঞ্চম তলার ফ্লোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পায় পুলিশ।

কারখানার কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সোনিয়া সোয়েটার কারখানায় কাজ শেষ করে সব শ্রমিক বাড়ি ফিরে যান। আজ সকালে কারখানা চালু হলে শ্রমিকরা ফ্লোরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মমিনুলের লাশ দেখতে পান। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কয়েকজন শ্রমিকের অভিযোগ, কারখানা ছুটির পর নিরাপত্তাকর্মীরা কেউ ভেতরে আছে কি না, তা খোঁজ নিয়ে দেখেনি। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন।

এমন পরিস্থিতিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, কীভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G