কাল থেকে ঢাকায় ‘ল্যাপটপ’ মেলা

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৯:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

laptop‘সবার জন্য ল্যাপটপ’ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যপী ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত ওই মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার (১১ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক্সিকিউটিভ লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মেলার প্রধান পৃষ্ঠপোষক টেকশহর ডটকম, সহপৃষ্ঠপোষক হিসেবে থাকছে এসার, আসুস, ডেল ও এইচপি।

প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশের টিকেটের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

এবারের মেলায় ৫০টি স্টল, ৭টি মিনি প্যাভিলিয়ন ও তিনটি প্যাভিলিয়নের দেশি-বিদেশি প্রযুক্তি নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের জিএম সালমান আলী খান, টেকশহর.কমের প্রতিনিধি আল-আমীন দেওয়ান, ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, এইচপি বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া প্রমুখ।
আয়োজকরা জানান, মেলার টিকিট থেকে আয় করা অর্থের ২৫ শতাংশ নেপালের ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G