কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বরসতী পূজা উদযাপন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৭ অপরাহ্ণ

এস এম জোবায়ের

1. Comilla University PIC 2 (Poja) 13-02-16 (2)পূজা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে শ্রী শ্রী স্বরসতী পূজা। শনিবার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাঠাঁল তলায় এই পূজা উদযাপিত হয়।

সকালে পূজা পালনের মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডুগোপী দাস, শিক্ষক সমিতির সভাপতি মো. আইনুল হক।

মুখ্য আলোচক ছিলেন স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ ও অধ্যাপক শ্রামাপ্রসাদ ভট্টাচার্য্য। আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি দুলাল নন্দী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, সভাপতি রুপম দেবনাথ ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. আলী আশরাফ বলেন, ‘আজকের এই দিনে আমোদের সেই শিক্ষায় আত্মনিবেশ করতে হবে যেখানে কুপমন্ডুকতা থাকবে না।’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাউন্টিং এন্ড ইনফরমেসন বিভাগের সভাপতি ড. বিশ্বজিৎ চন্দ্র দেব । আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এস এম জোবায়ের

প্রতিক্ষণ/এডি/আস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G