কুষ্টিয়ায় চরমপন্থী নেতা নিহত

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bonduk juddকুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা পলাশ মালিথা (২৮) নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে মিরপুরের ভাঙ্গা বটতৈল নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তিনি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আবুল মালিথার ছেলে।

এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সার্টারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গাবটতৈল নামক স্থানে গাছ কেটে সড়কের উপর ফেলে ডাকাতির চেষ্টা চালাচ্ছেন ১০/১২ জনের একটি চরমপন্থী সন্ত্রাসী দল। এমন সংবাদে মিরপুর থানা পুলিশ সেখানে অভিযানে যায়। ঘটনাস্থলে পৌঁছালে চরমপন্থী দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থী দলের সদস্যরা পালিয়ে যান। এসময় পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় পূর্ব বাংলা কমিউনস্টি পার্টি (এম,এল,এম লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার পলাশকে উদ্ধার করে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G