কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৬ সময়ঃ ১১:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

বিএসএফ

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নুরুল আমিন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার দাঁতভাঙা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন খেতার চর গ্রামের মোকছেদ আলী মুন্সির পুত্র।

উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও দাতঁভাঙ্গা বিওপি কমান্ডার আব্দুল আজিজ জানান, আর্ন্তজাতিক সীমান্ত পিলার নং ১০৫৪ দিয়ে ভোরে ১০-১৫ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যায়।

এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ-৫৭ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দিনমজুর নুরুল আমিন নিহত হয়। ঘটনাস্থল থেকে মরদেহ বাড়ি নিয়ে আসা হয়েছে। বিজিবি তথ্য সংগ্রহ করেছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি জানান, খবর পেয়েছি রৌমারীতে বিএসএফ দুই রাইন্ড গুলি করেছে। তাতে এক বাংলাদেশি নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে। আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ পাঠানোসহ পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G