কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৫ সময়ঃ ৬:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

বিষ্ণুমূর্তিরাজশাহী মহানগরীর মাস্টারপাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে ওই এলাকার মৃত প্রদ্রুত কুমারের বাড়ির পেছনের একটি জঙ্গল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে নগরীর মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।

বর্তমানে মূর্তিটি পুলিশ হেফাজতে রয়েছে। ওই মূর্তিটি বিক্রির উদ্দেশ্যে কেউ সেখানে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মূর্তিটি হাজার বছরের পুরাতন এবং আনুমানিক মূল্য কোটি টাকা বলেও জানান ওই কর্মকর্তা।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G